PIXIE PAY

Pixie La Bella এর Student Installment System সুবিধার প্রায় দেড় বছর হতে চলল। আল হাম দুলিল্লাহ খুব পজিটিভ রেসপন্স নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের স্টুডেন্ট আপু ভাইয়াদেরও স্কিনকেয়ার কিনতে সুবিধা হচ্ছে। তবে যারা স্টুডেন্ট নন, গৃহিণী অথবা চাকরিজীবী, তাদের জন্যেও কিছু করার ইচ্ছা আমাদের ছিলো। এরই ধারাবাহিকতায় নতুন সংযোজন “Pixie Pay”। এই সিস্টেমে প্রতি মাসে মাত্র ৫০০ টাকা করে পে করে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট কিনে নিতে পারবেন।

কোরিয়ান বা ইউরোপিয়ান স্কিনকেয়ার প্রোডাক্ট কিনতে গেলে একেবারে পে করতে বেশ ভালো এমাউন্ট বিল আসে। যদি অল্প অল্প করে প্রতি মাসে পেমেন্ট করে প্রোডাক্ট নেয়া যায়, তাহলে কিন্তু প্রোডাক্ট কিনতে আর মাস শুরুর অপেক্ষা করতে হয়না!

Rules and Regulations of Pixie Pay:

# মাসিক সর্বনিম্ন ৫০০ টাকা পে করতে হবে। এভাবে যত টাকা জমবে, তার চেয়ে ১০০০ টাকা বেশির প্রোডাক্ট নিতে পারবেন। সর্বনিম্ন ১ হাজার টাকা জমা হলেই আপনি প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। যেমন: আপনি মাসে মাসে পে করে ২০০০ টাকা জমালেন, পরে ৩০০০ টাকার প্রোডাক্ট কিনতে পারবেন এবং পরবর্তীতে সেটা আবার মাসিক পেমেন্টের মাধ্যমে শোধ করে দিতে পারবেন।

# এই সুবিধা নেয়ার ক্ষেত্রে সঠিকভাবে ফর্ম ফিলাপ করতে হবে ও NID দিতে হবে।

এই সিস্টেমে বাড়তি কি সুবিধা পাচ্ছেন?

– আমাদের মাসিক পেমেন্টের কাস্টোমারদের জন্য আমরা স্পেশাল Privilege Card প্রোভাইড করবো এবং একটি ID Number দিবো।

– নতুন প্রোডাক্ট সম্পর্কিত আপডেট দিবো।

– নতুন প্রোডাক্ট ট্রাই করার জন্য ফ্রি স্যাম্পল দিবো।

[fc align=’left’ id=’1′ type=’inline’ bind=” class=” font_color=’white’ button_color=’#4488ee’ auto=” placement=’center’]Pixie Pay From[/fc]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *